ঢাকা 9:04 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ক্যান্সারে আক্রান্ত হয়ে বিএমপির নারী কনস্টেবল পাপিয়া আক্তারের মৃত্যু

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:56:43 pm, Tuesday, 23 June 2026
  • / 237 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানায় কর্মরত নারী কনস্টেবল সৈয়দা পাপিয়া আক্তার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএমপি সূত্রে জানা গেছে, কনস্টেবল সৈয়দা পাপিয়া আক্তার পিতা মৃত সৈয়দ সাদেক আলী, বরিশালের গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় গত ৬ মে ২০২৬ তাকে চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। পরবর্তীতে মেডিকেল ছুটিতে নিজ বাড়িতে অবস্থানকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নারী কনস্টেবল পাপিয়া আক্তারের মৃত্যুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

তার মৃত্যুতে সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ক্যান্সারে আক্রান্ত হয়ে বিএমপির নারী কনস্টেবল পাপিয়া আক্তারের মৃত্যু

প্রকাশের সময়: 03:56:43 pm, Tuesday, 23 June 2026