• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ডোপ টেস্টে কারাদণ্ড গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির ১০ বছর আত্মগোপনেও রক্ষা হলো না, বরিশালের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বান্ধবীর অনুরোধে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা, দুধ দিয়ে গোসল করে ‘দলবদল’

নিজেস্ব প্রতিবেদক / ২০৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
বরিশালে বান্ধবীর অনুরোধে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা, দুধ দিয়ে গোসল করে ‘দলবদল’
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে বান্ধবীর অনুরোধে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা, দুধ দিয়ে গোসল করে ‘দলবদল’ | Barisal Sangbad

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় সমর্থকদের নানা ব্যতিক্রমী কর্মকাণ্ড প্রায়ই আলোচনায় আসে। তবে এবার বরিশালে ঘটেছে এক অভিনব ঘটনা। বান্ধবীর অনুরোধে দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন এক কলেজছাত্র। শুধু দলবদলই নয়, আনুষ্ঠানিকভাবে সমর্থন পরিবর্তনের ঘোষণা দিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ান তিনি।

রোববার (১৪ জুন) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, তাওহিদুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বরিশালের সরকারি বিএম কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র। দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে সম্প্রতি আর্জেন্টিনার এক সমর্থক বান্ধবীর অনুরোধে তিনি নিজের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

দলবদলকে স্মরণীয় করে রাখতে রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে সহপাঠীদের উপস্থিতিতে একটি সেভেন আপের বোতলে দুধ ভরে তা দিয়ে গোসল করেন তাওহিদ। পরে তিনি ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরিধান করেন। এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস প্রকাশ করেন এবং অনেকেই তার সঙ্গে ছবি ও সেলফি তোলেন।

তাওহিদুল ইসলাম বলেন, “আমি ২০১৮ সাল থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মন খারাপ হয়েছিল। এর মধ্যে আমার এক বান্ধবী আর্জেন্টিনাকে সমর্থন করার পরামর্শ দেয়। তার কথায় এবং যুক্তিতে প্রভাবিত হয়ে আমি আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে তার এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি ব্রাজিলের অনেক সমর্থক। কলেজের এক ব্রাজিল সমর্থক হাসনাইন হোসেন বলেন, “তাওহিদ কোনোদিনই ব্রাজিলের প্রকৃত সমর্থক ছিল না। একজনের কথায় যে নিজের প্রিয় দল বদলে ফেলতে পারে, তার ফুটবলের প্রতি প্রকৃত ভালোবাসা আছে বলে মনে করি না।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার ও ব্যতিক্রমী হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নিছক প্রচারের কৌশল বলে মন্তব্য করছেন।

বিশ্বকাপের আবহে বরিশালের এই ব্যতিক্রমী ‘দলবদল’ এখন ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

ফাহিম ফ্যাশন, বরিশাল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/