গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার
- প্রকাশের সময়: 05:38:17 am, Saturday, 6 June 2026
- / 437 Time View

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মহানগরীর চারটি থানা ও ডিবির বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় দিন-রাতব্যাপী অভিযান পরিচালনা করে।
অভিযানে পৃথক স্থান থেকে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ২২০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া অভিযানের সময় সন্দেহভাজনদের কাছ থেকে নগদ ৪৭ হাজার টাকা, ২ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং ৩ ভরি ৮ আনা রুপা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলার চারজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজনসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভিডিও দেখুন:
বরিশালে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল















