বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ারুন নেসা পূর্ব ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা রূপচাঁদ মাঝির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাতি মো. মেহেদী হাসানের ধান তার নানির হাঁস খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মেহেদী হাসান (১৯) নানিকে লাথি মারেন বলে অভিযোগ। এতে ইয়ারুন নেসা মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইয়ারুন নেসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান।
এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না বা সংশ্লিষ্ট থানার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশি তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
https://slotbet.online/