ঢাকা 4:28 pm, Saturday, 31 October 2026
শিরোনাম:
বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় ডুবল ২ স্পিডবোট, ক্ষতিগ্রস্ত গমবোঝাই কার্গো বরিশালে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৫ হাজার, মৃত্যু ১৩২ বরিশালে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ কাউন্সিলরবিহীন বরিশাল সিটি করপোরেশন, নাগরিক সেবায় চরম ভোগান্তি বরিশালে ‘নৌ-পুলিশের’ গুলিতে জেলের মৃত্যু বরিশালে সবজি বিক্রির আড়ালে ইয়াবা বিক্রি, অতঃপর পুলিশের জালে নারী দাফন-জানাজায় আপত্তি নয়, ‘গার্ড অব অনার’ প্রদান নিয়েই বিতর্ক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালসহ ৩ বিভাগে সতর্কতা উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই বেলস পার্কে ফের দখলে
সর্বশেষ
বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় ডুবল ২ স্পিডবোট, ক্ষতিগ্রস্ত গমবোঝাই কার্গো বরিশালে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এসআরবি-৮ এর অভিযানে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৫ হাজার, মৃত্যু ১৩২ বরিশাল বিভাগ: ৬ জেলা, ইতিহাস, দর্শনীয় স্থান ও পরিচিতি বরিশালে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবীর মৃত্যু, তদন্তের দাবি সহকর্মীদের কাউন্সিলরবিহীন বরিশাল সিটি করপোরেশন, নাগরিক সেবায় চরম ভোগান্তি বরিশালে ‘নৌ-পুলিশের’ গুলিতে জেলের মৃত্যু
ব

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় ডুবল ২ স্পিডবোট, ক্ষতিগ্রস্ত গমবোঝাই কার্গো

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:19:33 am, Saturday, 31 October 2026
  • / 53 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় ডুবল ২ স্পিডবোট, ক্ষতিগ্রস্ত গমবোঝাই কার্গো | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের একটি টহল নৌযানের ধাক্কায় দুটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় আরও সাত থেকে আটটি স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। একই নৌযানের ধাক্কায় খাদ্য অধিদপ্তরের জেটিতে খালাসের অপেক্ষায় থাকা ৩০০ মেট্রিক টন গমবোঝাই একটি কার্গোর তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন খাদ্য অধিদপ্তরের জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর জেলা প্রশাসক মো. মামুন খন্দকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।

বরিশাল স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ওহিদুল আলম বলেন, সকাল ৭টার দিকে কোস্ট গার্ডের একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে রাখা স্পিডবোটগুলোর ওপর উঠে যায়। এতে দুটি স্পিডবোট ডুবে যায় এবং আরও সাত থেকে আটটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ডুবে যাওয়া স্পিডবোট দুটি উদ্ধার করা হয়েছে।

গমবোঝাই কার্গো ‘ডিবি পাপিয়া’র ইনচার্জ মানিক হোসেন বলেন, কোস্ট গার্ডের নৌযানটি প্রথমে ঘাটে রাখা স্পিডবোটগুলোতে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের কার্গোতে আঘাত করে। এতে কার্গোর তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। এ সময় শ্রমিকেরা গমের বস্তাগুলো উদ্ধার করেন।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে মানিক হোসেন বলেন, ঘটনাস্থলে নদীর স্রোতের টান রয়েছে। সেখান থেকে বের হওয়ার সময় বাম দিক দিয়ে যেতে হয়। কিন্তু কোস্ট গার্ডের নৌযানটি ডান দিক দিয়ে যাওয়ায় স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন বলেন, সকাল ৮টা ১০ মিনিটে খবর পেয়ে সদর ফায়ার সার্ভিস ও নৌ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তখন কার্গোটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। সেচযন্ত্রের সাহায্যে পানি অপসারণ শুরু করা হয়। বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এতে কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। শ্রমিকেরা কার্গোতে থাকা গমের বস্তাগুলোও উদ্ধার করেন।

বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম সিকদার বলেন, কোস্ট গার্ডের নিয়ন্ত্রণ হারানো নৌযানটির ধাক্কায় দুটি স্পিডবোট ডুবে যায় এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি খাদ্য অধিদপ্তরের জেটিতে রাখা গমবোঝাই কার্গোতে ধাক্কা দেয়। এতে কার্গোর তলা ফেটে পানি ঢুকে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, নৌযানের ধাক্কায় কার্গোটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন ও পুলিশ শ্রমিকদের সহায়তায় কার্গোতে থাকা প্রায় ৭৫ শতাংশ গমের বস্তা তীরে সরিয়ে নেয়। পরে কার্গো থেকে পানি অপসারণ করে ছিদ্রের জায়গা বন্ধ করা হয়। কিছু গম ভিজে গেছে। সেগুলো শুকিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, সংঘর্ষে কার্গোর তলা ফেটে পানি ঢুকতে শুরু করেছিল। পরে শ্রমিকদের সহায়তায় গম তীরে সরিয়ে নেওয়া হয় এবং কার্গোর ছিদ্র বন্ধ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাঁদের নৌযানটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন-

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
ট্যাগ :
add-money-somogro-bangladesh-local-portal-300×100-20260906201438 - বরিশাল সংবাদ

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ
আজকের তারিখ
অক্টোবর ২০২৬
২৯
বৃহস্পতিবার
খ্রিস্টাব্দ ২৯ অক্টোবর ২০২৬
বঙ্গাব্দ ১৩ কার্তিক ১৪৩৩
হিজরি ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
1790175212501
html সারাদেশের আবহাওয়া - Bangladesh Weather Widget
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সারাদেশের আবহাওয়া

সর্বোচ্চ চট্টগ্রাম ৩৪°
সর্বনিম্ন রাজশাহী ২২°
বৃষ্টি বেশি রাজশাহী ১০০%
বিভাগীয় শহরের পূর্বাভাস • আবহাওয়ার তথ্যসূত্র: Open-Meteo
আপডেট: সদ্যপ্রাপ্ত
```

Web Stories

বরিশালের সর্বশেষ আবহাওয়ার আপডেট বরিশালে ডিস ব্যবসার আড়ালে মাদক কারবার ও হানি ট্র্যাপের ফাঁদ বাংলাদেশের সর্বশেষ খবর | আজকের আপডেট | ভিডিও Barishal Launch Ghat Today | Busy River Terminal on the Kirtankhola | Video

বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় ডুবল ২ স্পিডবোট, ক্ষতিগ্রস্ত গমবোঝাই কার্গো

প্রকাশের সময়: 04:19:33 am, Saturday, 31 October 2026