বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময়: 03:40:02 am, Friday, 30 October 2026
- / 59 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসা পরিচালনা এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর আমতলার মোড় এলাকায় বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—মায়ের দোয়া হোটেল, শেফা হোটেল এবং মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট।
এ ছাড়া বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
























