শিরোনাম:
সর্বশেষ
বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 10:35:59 pm, Thursday, 29 October 2026
- / 123 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ১১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত সদস্যদের তিন-চতুর্থাংশের বেশি সদস্যের সম্মতিসূচক ভোটে তাঁদের সদস্যপদ প্রদান করা হয়।
নতুন সদস্যরা হলেন—মো. ফিরোজ আলম (ফাহিম ফিরোজ), আরিফ হোসাইন (চ্যানেল ওয়ান), শাওন খান, মো. শামীম হোসেন শেখ, মো. কামরুজ্জামান (এম.কে. রানা), আরিফুর রহমান খান (যায়যায়দিন), মো. জিহাদ রানা, মেহেদী হাসান, সাঈদ পান্থ, নুরুল হাসান স্বাক্ষর ও মো. আল মামুন।
প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সদস্যদের অফিস ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ এবং সদস্য তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বরিশাল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরও পড়ুন
[related_posts]
ট্যাগ :
























