ঢাকা 5:02 am, Friday, 2 October 2026
শিরোনাম:
বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ
সর্বশেষ
বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 10:33:25 pm, Thursday, 1 October 2026
  • / 82 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর-কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কদমতলী থানার আওতাধীন ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন ছাত্রী হলো—দাড়িয়াল ইউনিয়নের নান্টু চকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)।

থানা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দুই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা ও সবিতা রানীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

প্রকাশের সময়: 10:33:25 pm, Thursday, 1 October 2026