বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান
- প্রকাশের সময়: 10:27:07 pm, Sunday, 20 September 2026
- / 28 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কেডিসি বস্তি, বেলস পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক টিম অভিযানে অংশ নেয়।
বিএমপি মিডিয়া সেল জানায়, অভিযানে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন।
অভিযানে আরও অংশ নেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
বিএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।



















