ঢাকা 4:54 am, Tuesday, 6 October 2026
শিরোনাম:
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং
সর্বশেষ
বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:45:07 am, Friday, 21 August 2026
  • / 211 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

সোহান, ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অন্যের পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন—চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন ব্রিজ এলাকার হোসেন আলীর মেয়ে রুহি আক্তার এবং বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার মো. শহীদের মেয়ে জাফরিন আক্তার।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার বাসিন্দা শিল্পী আক্তারের নামে পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে রুহি আক্তারকে শনাক্ত করা হয়। পরে তার সহযোগী হিসেবে জাফরিন আক্তারকেও আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুহি আক্তারের নিজস্ব জাতীয় পরিচয়পত্র নেই। অভিযোগ রয়েছে, পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে অন্য নারীর পরিচয় ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন।

পাসপোর্ট সংগ্রহের উদ্দেশ্যে রুহি গত প্রায় নয় মাস ধরে বরিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে।
তবে অন্যের পরিচয় ব্যবহার করে পাসপোর্ট তৈরির এই চেষ্টার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল পাসপোর্ট অফিসে যায়। আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক

প্রকাশের সময়: 03:45:07 am, Friday, 21 August 2026