রাব্বি,বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্-এর সঙ্গে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএমপি মিডিয়া সেল জানায়, সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ প্রত্যাশা করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।
সভায় সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/