১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনাম :
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেপ্তার বরিশালের পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩ টিকাদান কর্মসূচির পরও বরিশালে হামের প্রকোপ অব্যাহত, মৃত্যু ৩২ দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বরিশালে ২৭১ পিস ইয়াবাসহ চারজন আটক বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা রিকশাচালকের ছদ্মবেশে বরিশালে সক্রিয় অপরাধ চক্র, আতঙ্কে নগরবাসী পারাবত-১৮ লঞ্চে গাঁজাসহ বরিশালে নারী মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪, আটক ২ জনআস্থা ও কঠোর অভিযানে আলোচনায় বরিশাল কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ ৫ মাসেও খুনিদের গ্রেপ্তার নয়, বরিশালে মঞ্জু বেপারী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশালে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ ঈদুল আজহা সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে কর্মজীবী নারীদের জন্য নিরাপদ আবাসনের দাবি জোরালো

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪১ Time View
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬

বিশেষ প্রতিনিধি: বরিশাল মহানগরীতে কর্মজীবী নারীদের জন্য এখনো কোনো সরকারি মহিলা হোস্টেল বা নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কাজের প্রয়োজনে নগরীতে আসা নারীরা প্রতিদিন যাতায়াত, বাসস্থান সংকট ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। এ বাস্তবতায় বরিশালে একটি কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
গত ১৬ এপ্রিল নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মহানগরীতে কর্মজীবী নারীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক মহিলা হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
চিঠিতে উল্লেখ করা হয়, কর্মসংস্থানের তাগিদে বহু নারী দূরদূরান্ত থেকে বরিশালে এলেও নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের নারীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার।
শ্রমজীবী নারীদের অভিজ্ঞতায়ও একই চিত্র ফুটে উঠেছে। বরিশাল কাউনিয়ায় অবস্থিত একটি জুতা কারখানার শ্রমিক বিথী আক্তার বলেন, ঝালকাঠি থেকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাজে আসা কষ্টকর। একটি মহিলা হোস্টেল থাকলে তাদের মতো নারীরা নিরাপদে থাকতে পারতেন।
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার কর্মজীবী নারী সোনালী বেগম জানান, বরিশালে কোনো সরকারি মহিলা হোস্টেল না থাকায় বাইরে থেকে আসা নারীদের নিরাপদ আবাসন পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেকেই বাধ্য হয়ে বেশি ভাড়ায় বাসা নেন বা প্রতিদিন দূরপাল্লা পাড়ি দেন।
নিরাপত্তা ঝুঁকিও উদ্বেগজনক। সংশ্লিষ্টরা বলছেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর অনেক সড়ক ও অলিগলি নারীদের জন্য অনিরাপদ হয়ে ওঠে। অতীতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাও এ উদ্বেগকে বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কর্মস্থলের কাছাকাছি নিরাপদ, সাশ্রয়ী ও আধুনিক মহিলা হোস্টেল গড়ে তোলা গেলে নারীদের যাতায়াতের ঝুঁকি কমবে, কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়বে এবং সামাজিক নিরাপত্তা জোরদার হবে।
এ বিষয়ে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বরিশালের কর্মজীবী নারীদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন সম্ভব হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo