• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ‘গর্ভপাতের ওষুধ’ দেওয়ার অভিযোগ বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের অনুমোদন ঝালকাঠিতে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দুই নারী আটক পটুয়াখালীতে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম বরিশালে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীর মাকে ধর্ষণ করেন শিক্ষক বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার বরিশাল কাউনিয়ায় ডিবির অভিযানে মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার প্রতিবাদ বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেন প্রকল্প রয়েছে থমকে, বাড়ছে দুর্ঘটনা

নিজেস্ব প্রতিবেদক / ২৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেন প্রকল্প রয়েছে থমকে, বাড়ছে দুর্ঘটনা | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেন প্রকল্প রয়েছে থমকে, বাড়ছে দুর্ঘটনা | Barisal Sangbad

নিজস্ব প্রতিবেদক: অর্থ সংকট ও দীর্ঘসূত্রতায় থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী। বিশেষ করে মাদারীপুর অংশের ৪৭ কিলোমিটার সড়ক এখন কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে এই অংশে অন্তত ৩০টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
সড়ক বিভাগের একটি সূত্র জানায়, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হলেও এতে কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন। সরকারের একক অর্থায়নে তা বাস্তবায়ন কঠিন হওয়ায় বিদেশি দাতা সংস্থার সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এখনো কোনো দাতা সংস্থা এগিয়ে না আসায় প্রকল্পটি স্থবির হয়ে আছে।

এদিকে আপাতত ২৪ ফুট থেকে ৩২ ফুটে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় সেটিও বাধাগ্রস্ত হচ্ছে।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে এই মহাসড়কে প্রতিদিন প্রায় ১৯ হাজার যানবাহন চলাচল করলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩২ হাজারে। অথচ মাদারীপুর অংশে সড়কের প্রস্থ মাত্র ২৪ ফুট, যেখানে অন্যান্য অংশ ৩২ ফুট প্রশস্ত।
পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যাতায়াত বেড়েছে বহুগুণ। কিন্তু সরু সড়ক ও অব্যবস্থাপনার কারণে সেই সুবিধা পুরোপুরি পাচ্ছেন না যাত্রীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্র ও নসিমনের মতো ধীরগতির যানবাহনের চাপ।

সড়ক বিভাগ আরও জানায়, ২০১৮ সালে মহাসড়ক সম্প্রসারণের প্রস্তাব নেওয়া হয় এবং একই বছর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়। ২০২৩ সালে মাদারীপুর অংশের ভূমি অধিগ্রহণের জন্য ২৫৮ কোটি টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই।

স্থানীয় বাসিন্দা শাকিব মুন্সী বলেন, “মাদারীপুর অংশের সড়ক খুবই সরু। পাশেও জায়গা নেই, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।”
ট্রাকচালক আমির হোসেন বলেন, “এই সড়কে গাড়ি চালানো খুব কঠিন। ধীরগতির যানবাহনের কারণে ঝুঁকি আরও বাড়ে।”
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সম্প্রসারণ না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। দ্রুত কাজ শুরু করা প্রয়োজন।”

মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সি মাসুদুর রহমান জানান, টেকেরহাট থেকে ৬ কিলোমিটার সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি অংশ করা হবে। তবে ছয় লেন প্রকল্প কবে শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) জুয়েল আহমেদ বলেন, “সড়ক সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি এতে দুর্ঘটনা কমবে।”


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/