ঢাকা 10:21 pm, Tuesday, 22 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

পানি ভেবে বিষপান, বরিশালে শ্রমিক দল নেতার মৃত্যু

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:42:55 pm, Thursday, 4 December 2025
  • / 272 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের আগৈলঝাড়ায় পানি ভেবে জঙ্গল মারার বিষপানে মো. সুমন হোসেন পাইক নামে এক শ্রমিক দল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন পাইক। বুধবার (৩ ডিসেম্বর) জোহরবাদ মরহুমের জানাজা শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মো. সুমন হোসেন পাইক (৩৭) ওই গ্রামের মো. মোশারফ হোসেন পাইকের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর (বুধবার) দুপুরে বাকাল ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামে নিজেদের মৎস্য ঘেরে মাছের খাবার দিতে গিয়ে ক্লান্ত হন। এ সময় মোবাইলে কথা বলার কারণে অন্যমনস্ক থাকায় পানি ভেবে জঙ্গল মারার বিষপান করেন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে চিকিৎসার জন্য আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সুমন হোসেন পাইকের পিতা মোশারফ হোসেন পাইক জানান, বরিশাল থেকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমন পাইক।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

পানি ভেবে বিষপান, বরিশালে শ্রমিক দল নেতার মৃত্যু

প্রকাশের সময়: 02:42:55 pm, Thursday, 4 December 2025