ঢাকা 12:13 pm, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে পুলিশের গাড়ির ধাক্কায় অটোচালক নিহত

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 08:43:06 pm, Sunday, 2 November 2025
  • / 600 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের চৌমাথা এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় মো. হাছান হাওলাদার (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছান হাওলাদার বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া কালখার বাড়ি এলাকার কবির হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমাথা এলাকায় চলন্ত অবস্থায় হাছান হাওলাদারের চালানো হলুদ রঙের অটোরিকশাটি পেছন দিক থেকে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় পুলিশের গাড়ি থেকে কয়েকজন নেমে আহত হাছানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বলেন, “দুপুর তিনটার দিকে আমার স্বামীর মোবাইল নম্বর থেকে ফোন আসে। আমি রিসিভ করলে অপর প্রান্ত থেকে জানতে চায়, আমি ওই নম্বরের মালিকের কে হই। আমি বললে যে আমি তার স্ত্রী, তখন জানানো হয় আমার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি আছেন। খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে যাই এবং জানতে পারি, আমার স্বামী মারা গেছেন। তবে কে বা কারা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন, তা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, পুলিশই তাকে হাসপাতালে নিয়ে আসে। এসময় সিসি টিভি ফুটেজেও তাই দেখা যায় বলে দাবি করেন নিহতের স্ত্রী।”

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর আনসার অফিস সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অটোর চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে কেউ কেউ বলেছেন, গাড়িটি পুলিশের হতে পারে, তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।”

রবিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ নিজ এলাকায় দাফন করা হয়। নিহতের পরিবারের সদস্যরা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশালে পুলিশের গাড়ির ধাক্কায় অটোচালক নিহত

প্রকাশের সময়: 08:43:06 pm, Sunday, 2 November 2025