• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালে এএসআই রিয়াজের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের তদন্ত দাবি স্থানীয়দের বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বরিশালের দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১০ সরকারি বিএম কলেজ বরিশাল ভর্তি : কোর্স, যোগ্যতা ও আবেদন নিয়মাবলি ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন প্রথমবার নাগরিক মতামত নিয়ে বাজেট করছে বরিশাল সিটি কর্পোরেশন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের ২১ আসন গুলশানে ডাক পেলেন ৬০ মনোনয়ন প্রত্যাশী

নিজেস্ব প্রতিবেদক / ৩৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

 

ঢাকায় ডাকা হয়েছে বরিশালের ২০ নির্বাচনি এলাকার বিএনপিদলীয় ৬০ মনোনয়নপ্রত্যাশীকে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাল বিকাল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক। ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই সংকেত পাবেন দক্ষিণাঞ্চলের প্রার্থীরা।

আরেক নির্বাচনি এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) থেকে কাউকে ডাকা হয়নি। মনোনয়ন নিয়ে জটিলতা আর স্থানীয় এক নেতার অনড় অবস্থানের কারণে বাদ পড়েছেন সেখানকার প্রার্থীরা। বৈঠকের বাইরে সরাসরি বিষয়টির নিষ্পত্তি করবে দলের হাইকমান্ড।

জানা গেছে, বরিশালের ২১ নির্বাচনি এলাকায় প্রায় চূড়ান্ত হয়ে গেছে বিএনপিদলীয় মনোনয়ন। যদিও এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দল। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত চলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারেও ডাক পাননি সবাই। ২১ আসনে মনোনয়ন চাওয়া সাড়ে ৩শর বেশি নেতার মধ্যে ডাকা হয় মাত্র ৫৩ জনকে।

দলের কেন্দ্রীয় এক নেতা যুগান্তরকে বলেন, এবার মনোনয়নের বিষয়টি সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিন মাধ্যমে নেওয়া হয়েছে সব নির্বাচনি এলাকার মাঠপর্যায়ের রিপোর্ট। ওই রিপোর্টের সঙ্গে সাংগঠনিক টিমের দেওয়া তথ্য মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। যে কারণে আগের মতো দলের হাই প্রোফাইল নেতাদের পেছনে ছুটে কোনো লাভ হচ্ছে না কারও। আন্দোলন-সংগ্রামে ভূমিকা আর জনপ্রিয়তায় প্রথম সারিতে থাকা, ২০১৮-র নির্বাচনে যারা মনোনয়ন প্রক্রিয়ায় ছিলেন এমন নেতারাই ডাক পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে। বিকাল ৪টায় বৈঠকের সময় দেওয়া হলেও ৩টার মধ্যে পৌঁছাতে বলা হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের। গুলশান অফিস থেকে ১ কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকি পথ যেতে হবে হেঁটে বা অন্য কোনো বাহনে। এই নির্দেশনা দেওয়া হয়েছে গুলশান অফিস এলাকা যানজট আর ভিড়মুক্ত রাখতে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনি এলাকার ৪ জনকে ডাকা হয়েছে বৈঠকে। এরা হলেন-জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাড. কামরুল ইসলাম সজল। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে ডাকা হয়েছে সরফুদ্দিন সান্টু, কাজী দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু ও সাইফ মাহমুদ জুয়েলকে। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ডাক পেয়েছেন রাজীব আহসান, মেসবাহউদ্দিন ফরহাদ, অ্যাড. হেলালউদ্দিন ও আব্দুল খালেক হাওলাদার। বরিশাল-৫ (সদর) থেকে যাচ্ছেন মজিবর রহমান সরোয়ার, আবু নাসের রহমতউল্লাহ, এবায়েদুল হক চাঁন ও মনিরুজ্জামান ফারুক। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) নির্বাচনি এলাকা থেকে ডাক পেয়েছেন আবুল হোসেন খান ও নজরুল ইসলাম খান রাজন। রফিকুল ইসলাম জামাল এবং গোলাম আজম সৈকতকে ডাকা হয়েছে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে। ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি) থেকে ডাক পেয়েছেন মাহবুবুল হক নান্নু, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, অ্যাড শাহাদাৎ হোসেন ও ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া।

পিরোজপুর-১ (সদর-জিয়ানগর-নাজিরপুর) আসন থেকে ডাকা হয়েছে নজরুল ইসলাম খান, অধ্যক্ষ আলমগীর হোসেন, সাইদুল ইসলাম কিসমত ও এলিজা জামানকে। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) থেকে ডাক পেয়েছেন মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ, ফখরুল আলম, সুমন মঞ্জুর, আহসান কবির ও আল বিরুনী সৈকত। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) থেকে ডাকা হয়েছে রুহুল আমিন দুলাল, কর্নেল (অব.) শাহজাহান মিলন, হুমায়ুন কবির ও এআরএম মামুনকে। বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) থেকে ডাক পেয়েছেন নজরুল ইসলাম মোল্লা, মতিউর রহমান তালুকদার, ফিরোজ উজ জামান মামুন ও ফারুক মোল্লা। বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) থেকে নুরুল ইসলাম মনি। ভোলা-১ (সদর) আসন থেকে গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেনিন, রাইসুল ইসলাম এবং শফিউর রহমান কিরন। ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) থেকে হাফিজ ইব্রাহিম ও শহিদুল্লাহ তালুকদার। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) থেকে নুরুল ইসলাম নয়ন ও নাজিমউদ্দিন আলম।

পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) থেকে স্নেহাংশু সরকার কুট্টি ও আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-২ (বাউফল) থেকে মুনির হোসেন, শহিদুল আলম তালুকদার এবং ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে হাসান মামুন ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে এবিএম মোশাররফ ও মনিরুজ্জামান মনির। এছাড়া বরগুনা থেকে আরও একজনকে ডাকা হয়েছে বৈঠকে।

দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, এই বৈঠকটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। বিএনপির মতো বড় একটি দলে সংসদ-সদস্য নির্বাচন করার মতো যোগ্যতাসম্পন্ন নেতা প্রতিটি আসনেই গড়ে ৪-৫ জন করে রয়েছেন। মনোনয়ন চাইলেই যেমন সবাই পাবেন না, তেমনি দলেরও তো একটি পদ্ধতি রয়েছে। বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন চাওয়া কিংবা এমপি হওয়া বড় কথা নয়, আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষের বিজয়।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/