৩ জুলাই, ২০২৬ রাত ৮:২৮
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

৩০ বছরেও সরেনি ‘ময়লাখোলা’, নাকে রুমাল চেপে বাঁচছে পুরানপাড়ার বাসিন্দারা - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪১ Time View

রুপন কর অজিত, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া। সিটি কর্পোরেশনের আওতাধীন হলেও গত প্রায় ৩০ বছর ধরে এখানকার বাসিন্দারা বসবাস করছেন চরম অস্বাস্থ্যকর পরিবেশে। কারণ, এই এলাকাতেই ফেলা হয় নগরীর সব ধরনের বর্জ্য—যা স্থানীয়দের কাছে ‘ময়লাখোলা’ নামে পরিচিত।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বর্জ্যের পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকা। প্রতিদিন চলাচলের সময় মানুষকে নাকে রুমাল চেপে পথ পার হতে হয়। একসময় সারা বরিশালের বর্জ্য এনে এখানে ফেলা হতো, ফলে স্থানটি ধীরে ধীরে ‘ময়লাখোলা’ নামে পরিচিতি পায়—যা এখনও একইভাবে বহাল রয়েছে।

এলাকাবাসী জানান, অতীতে একাধিকবার বর্জ্যের ভাগাড়টি শহরের বাইরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তার কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। ফলে দীর্ঘদিন ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সম্প্রতি এ বিষয়ে নতুন করে উদ্যোগের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে এলাকা পরিদর্শন শেষে তিনি জানান, দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের পাশাপাশি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের বর্জ্যও এখানে ফেলা হচ্ছে। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে এলাকা।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের মাসিক সভায় ইতোমধ্যে বর্জ্যের ভাগাড় অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরীর বাইরে উপযুক্ত জায়গা নির্ধারণ করে আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ করা হবে।

প্রশাসক জানান, এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি জমে থাকে। এতে বর্জ্য পচে তীব্র দুর্গন্ধ ছড়ায়, যা স্থানীয়দের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তোলে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘ তিন দশক ধরে একই সমস্যায় ভুগলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে নতুন প্রশাসকের ঘোষণায় কিছুটা আশা তৈরি হলেও তারা আর আশ্বাস নয়—বাস্তবায়ন চান।

এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত সময়ের মধ্যে ‘ময়লাখোলা’ সরিয়ে শহরের বাইরে স্থায়ীভাবে স্থানান্তর করা হোক।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo