সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার - বরিশাল সংবাদ
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
২৫৭
Time View
ভোলার মনপুরায় বিশেষ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) পরে দুপুর ৩টার দিকে আদালতের মাধ্যমে দুজনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে। ভোরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুর রহমান রাসেদ মোল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেফতার দুজনের বাড়ি উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায়।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৬ মার্চ বনবিভাগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুট করার অভিযোগ করা হয়েছিল।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।