১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ Time View
শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন
শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল ও কিশোরগঞ্জের তিনটি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে ২৮ জুলাই ২০২৫ তারিখের স্মারকের আলোকে কলেজগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নাম অনুযায়ী আগের নাম বাতিল করে নতুন নাম কার্যকর করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (কলেজ কোড–১১৪০), বরিশাল।

এছাড়া জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ–এর নতুন নাম হয়েছে ভৈরব সরকারি মহিলা কলেজ (কলেজ কোড–৪৯১৪), ভৈরব, কিশোরগঞ্জ।

আর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ, ইটনা, কিশোরগঞ্জ–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইটনা সরকারি কলেজ (কলেজ কোড–৪৯২৬), ইটনা, কিশোরগঞ্জ।

প্রজ্ঞাপনে এসব অধিভুক্ত কলেজ ও দপ্তরগুলোকে এই নাম পরিবর্তনের নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কলেজের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং ভবিষ্যৎ সব কার্যক্রমে পরিবর্তিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন