শিরোনাম:
সর্বশেষ
বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর নাম - বরিশাল সংবাদ
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 01:54:32 pm, Tuesday, 3 February 2026
- / 540 Time View

ন্যাশনাল ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।
২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় র্যাব এবং একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে। দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।
আরও পড়ুন
[related_posts]
ট্যাগ :
বরিশাল















