ঢাকা 5:40 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলায় দুই ঘণ্টা সাঁতার কেটে বাবার লাশ তীরে আনলেন ছেলেরা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 01:24:55 am, Sunday, 22 March 2026
  • / 240 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলা প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। পরে তার দুই ছেলে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে মরদেহ তীরে নিয়ে আসেন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে চরপাতিলা বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বেচু মাঝি চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবল হকের ছেলে।

নিহতের ছেলে শাহীন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি, তার বাবা এবং ভাই সাকিল একসঙ্গে মাছ ধরতে নদীতে যান। শুক্রবার বিকেলে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় তার বাবা ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর ভেসে উঠতে পারেননি।

তিনি আরও জানান, ভাই সাকিল জালের বয়া ধরে ভেসে থেকে প্রাণে বেঁচে যান। কিছু সময় পর বাবার মরদেহ ভেসে উঠলে তারা সেটি নিয়ে প্রায় দুই ঘণ্টা সাঁতরে চরপাতিলা নদীর তীরে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, বেচু মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে ৯ সন্তানের পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে, যার মধ্যে একজন প্রতিবন্ধী কন্যাও রয়েছে। পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকার ও স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানা পুলিশ এর এসআই হুমায়ুন কবির জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জয়ন্ত কুমার অপু, সিনিয়র মৎস্য কর্মকর্তা, বলেন—নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং মৎস্য বিভাগ সবসময় তাদের পাশে থাকবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ভোলায় দুই ঘণ্টা সাঁতার কেটে বাবার লাশ তীরে আনলেন ছেলেরা

প্রকাশের সময়: 01:24:55 am, Sunday, 22 March 2026