ঢাকা 5:39 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলায় মেয়েকে হত্যার দায়ে বাবার কারাদণ্ড

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 05:35:49 pm, Tuesday, 21 October 2025
  • / 295 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চৌকি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।

সূত্র জানায়, চরফ্যাশন উপজেলার জাহানপুরে মো. ফারুক হোসেনের মেয়ে খাদিজা আক্তার খুকীর (২০) লাশ ২০২০ সালের ১২ সেপ্টেম্বর একটি বিল থেকে উদ্ধার করে পুলিশ। প্রথমে অজ্ঞাত লাশ হিসেবে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দেন চরফ্যাশন থানার এসআই সাফুল ইসলাম। তদন্তে প্রকাশ পায়, নিহত ব্যক্তি খাদিজা আক্তার খুকী এবং তার হত্যাকারী অভিযুক্ত আসামি বাবা মো. ফারুক হোসেন।

ফারুক ঢাকায় একটি বাড়িতে গার্ড হিসেবে চাকরি করতেন। মেয়ে গ্রামের বাড়িতে দাদির কাছে থাকতো। খুকীর জন্মের পরপরই তার মা এই পরিবার ত্যাগ করে অন্যত্র বিয়ে করেন। এদিকে দাদির কাছে বড় হওয়া খুকী ক্রমেই বেপরোয়া হয়ে ওঠেন। অপরাধ জগতে জড়িয়ে পড়েন।

মেয়ের বেপরোয়া চলাফেরা ও একাধিক চুরির মামলার আসামি হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি বাবা ফারুক হোসেন। ঢাকা থেকে বাড়ি এসে এসব ঘটনা জানার পর মেয়েকে মারধর করে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করার একপর্যায়ে খুকী মারা যান।

মেয়ে হত্যার কথা স্বীকার করে ফারুক হোসেন জানান, মেরে ফেলতে নয়; শাসন করতে চেয়েছিলেন।

তিনি আদালতকে জানান, এ ঘটনায় তিনি অনুতপ্ত। ছোটবেলায় মেয়েকে রেখে তার মা অন্যত্র চলে যান। সেই থেকে মেয়েকে লেখাপড়া ও বড় করে তোলার জন্য নিজে আর বিয়ে করেননি ফারুক। মেয়ের জন্যই তিনি ঢাকায় চাকরি করতেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ভোলায় মেয়েকে হত্যার দায়ে বাবার কারাদণ্ড

প্রকাশের সময়: 05:35:49 pm, Tuesday, 21 October 2025