ঢাকা 5:39 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলায় পৌরসভার ৩ গাড়িতে দুর্বৃত্তের আগুন

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:04:58 am, Sunday, 26 October 2025
  • / 302 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার ৩টি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. ওমর ফারুক বলেন, নতুন বাজার এলাকায় হকাররা পৌরসভার জায়গা দখল করে অবৈধ স্থাপনা বানিয়ে দীর্ঘ বছর ব্যবসা করে আসছিল। বারবার নোটিশ করা সত্ত্বেও তারা এসব স্থাপনা সরায়নি। অবশেষে নোটিশের সর্বশেষ তারিখের বেশ কয়েকদিন পর আজ ওইসব স্থাপনা ভেঙে দেয় পৌর কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, পৌর কর্মচারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫জন আহত হয়। অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ায় হকারসহ একদল দুর্বৃত্ত পৌরসভার তিনটি ময়লার পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা আগুন নেভায়।

পৌর প্রশাসক মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, দখলবাজরা দীর্ঘ বছর ধরে পৌরসভার জায়গা দখলে নিয়ে নিজেদের ব্যবসায়িক কেন্দ্র খুলে বসেছে। ফলে কর্তৃপক্ষ পৌরবাসীর স্বার্থে এবং শহরে যানজট নিরসন করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছেন।

ভোলার পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক বলেন, আগুনের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ভোলায় পৌরসভার ৩ গাড়িতে দুর্বৃত্তের আগুন

প্রকাশের সময়: 03:04:58 am, Sunday, 26 October 2025