১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল-৫ আসনে বাসদের মাটির ব্যাংক ভেঙে নির্বাচনি তহবিল সংগ্রহ শুরু

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২২২ Time View
বরিশাল-৫ আসনে বাসদের মাটির ব্যাংক ভেঙে নির্বাচনি তহবিল সংগ্রহ শুরু
বরিশাল-৫ আসনে বাসদের মাটির ব্যাংক ভেঙে নির্বাচনি তহবিল সংগ্রহ শুরু

বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক ভেঙে নির্বাচনি তহবিল সংগ্রহ শুরু করেছেন।

‘জনগণের টাকায় নির্বাচন করবেন জনগণের প্রার্থী’ শ্লোগানে শুক্রবার নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের জেলা কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন এ আসনের একমাত্র নারী প্রার্থী।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মনীষা বলেন, “বর্তমানে নির্বাচন ব্যবসায় পরিণত হয়েছে। পুঁজিপতিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে নির্বাচিত হন এবং পরে দশ গুণ টাকা লুটপাট করেন। আমরা এই বৃত্ত ভাঙতে চাই।

আমরা কোনও বড় ব্যবসায়ীর টাকায় নয় বরং সাধারণ মানুষের দুই থেকে পাঁচ টাকার ঘাম ঝরানো অর্থে নির্বাচন করতে চাই। এতে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা বজায় থাকে।”

তিনি বলেন, “প্রথম দিনে ১০টি ব্যাংক ভাঙা হয়েছে। সেখান থেকে ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৯০টি ব্যাংক ভেঙে অর্থ সংগ্রহ করা হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনি ব্যয় মেটাতে মাসখানেক আগে নগরীর বিভিন্ন রিকশা গ্যারেজ, ক্ষুদ্র দোকান, হোটেল ও সাধারণ মানুষের বাসাবাড়িতে কয়েকশ মাটির ব্যাংক বিতরণ করা হয়।

খেটে খাওয়া মানুষ তাদের প্রতিদিনের সঞ্চয় থেকে দুই টাকা, পাঁচ টাকা বা ১০ টাকা করে এই ব্যাংকে জমা করেন। পরবর্তীতে সেই ব্যাংকগুলো সংগ্রহ করা হয়; যা এদিন সকাল থেকে খোলা শুরু হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মাটির ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ক্ষুদ্র অনুদান গ্রহণ করা হচ্ছে। দলের কর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাশ্রমে নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী দেশে সংসদকে ‘কোটিপতিদের আড্ডাখানা’ বানানোর পরিবর্তে গণমানুষের ক্ষমতায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মই মার্কার প্রার্থী মনীষা।

সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় ও বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন