১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৭
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১ বরিশালে মব নিয়ন্ত্রণে সতর্কতা, মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ বরিশালে অবৈধ দখলমুক্তে সিটি করপোরেশনের অভিযান শুরু বরিশাল-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত বরিশালে ৪২ হাজার শিশুকে হামের বিশেষ টিকা প্রদান শুরু জীবনানন্দ মেলায় সংস্কৃতি ও ইতিহাস চর্চার আহ্বান জানালেন সরোয়ার আনন্দঘন পরিবেশে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ বকেয়া ভাতা পরিশোধের দাবিতে বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ অবহেলায় ধুঁকছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র, সংকুচিত সম্প্রচার সীমা অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে আলোচনায় ডা. ভাস্কর সাহা, দেশত্যাগের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা বরিশালে জ্বালানি সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, চাপে ব্যবসায়ী ও ভোক্তা বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে ট্রাক
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ৪২ হাজার শিশুকে হামের বিশেষ টিকা প্রদান শুরু

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের ঝুঁকিপূর্ণ চারটি সিটি করপোরেশন এলাকার মধ্যে বরিশালেও হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৪২ হাজার শিশুকে টিকা দেওয়ার কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আগামী ১১ কর্মদিবসের মধ্যে নগরীর ঝুঁকিপূর্ণ এলাকার সকল শিশুকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের মল্লিকা কিন্ডার গার্টেন স্কুলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। উদ্বোধনের সময় তাকে শিশুদের কোলে নিয়ে টিকা গ্রহণে সহায়তা করতে দেখা যায়। পরে তিনি নগরীর আরও কয়েকটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
জানা গেছে, মহানগরীর ৩০টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে, হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। রোববারও হাম সন্দেহে আরও প্রায় ১০০ শিশু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এ নিয়ে হাম সন্দেহে হাসপাতালে আগত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৫০ জনে। এর মধ্যে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত হাম সন্দেহে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১,০২৮ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯১ জন।
অন্যদিকে, হাম সন্দেহে মোট ১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও এর মধ্যে ৩ জনের মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। নিহত তিন শিশুই বরগুনা জেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo