বরিশাল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় বিএনপির প্রার্থীর সামনে থেকে তার কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা রুজুর আদেশ দিয়েছে আদালত। রবিবার (২২ ফেব্রুয়ারি) বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন এই আদেশ দেন।
মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. রুহুল আমিন, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, রিটার্নিং কর্মকর্তা, উপ-পুলিশ কমিশনারসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মশিউল আলম খান পলাশ, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জানান, ২০১৮ সালের নির্বাচনের সময় বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার প্রচারণায় যেতে পারেননি। তিনি বলেন, লিফলেট বিতরণের জন্য তারা রওনা দিলে তিন দিক থেকে স্পিডবোটে ধাওয়া করা হয়। বিশ্বাসেরহাট এলাকায় নদীর ভেতর থেকে সাদা পোশাকের পুলিশ তাকে জোরপূর্বক অপহরণ করে, চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয়।
পলাশ আরও জানান, অপহরণের ভিডিও ভাইরাল হওয়ায় অপহরণকারী তাকে হত্যা করতে পারেনি। এরপর তাকে বন্দর থানায় নিয়ে নিয়ে মিথ্যা মামলায় আসামি করা হয়। তিনি জানান, দীর্ঘদিনের নির্যাতনের ফলে এখনও মাঝে মাঝে পিঠে ব্যথা অনুভব করেন।
শেষ পর্যন্ত আদালত কোতয়ালী মডেল থানার ওসিকে এজাহারভুক্ত মামলা রুজুর নির্দেশ দিয়েছেন, যাতে অভিযোগটি তদন্তের আওতায় আসে।
https://slotbet.online/