২৬ জুলাই, ২০২৬ সকাল ৭:১৯
শিরোনাম :
বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বরিশালের দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১০ সরকারি বিএম কলেজ বরিশাল ভর্তি : কোর্স, যোগ্যতা ও আবেদন নিয়মাবলি বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন প্রথমবার নাগরিক মতামত নিয়ে বাজেট করছে বরিশাল সিটি কর্পোরেশন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে দুর্গোৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ৬৪০ মণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৩ Time View

দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনবার্তা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বরিশাল নগরীসহ জেলায় পূর্ণোদ্যমে চলছে প্রস্তুতি। প্রতিমা নির্মাণ শেষ পর্যায়ে, শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রংতুলিতে দেবী ও দেবদেবীর প্রতিমা সাজাতে।

প্রতি বছরের মতো এবারও বরিশাল নগরীর নতুন বাজার শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপে চলছে বিশেষ প্রস্তুতি। প্রতিমা সাজসজ্জা থেকে শুরু করে মণ্ডপের ভেতর-বাহিরে আলোকসজ্জা—সব ক্ষেত্রেই নতুনত্ব আনার চেষ্টা করছেন আয়োজকরা। পুকুরজুড়ে দৃষ্টিনন্দন সাজসজ্জার পাশাপাশি অষ্টমীর দিনে দেশের শান্তিকামনায় বিশেষ প্রার্থনা ও অঞ্জলি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ওইদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন সাহা কানু বলেন, “প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজন করা হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়াতেই অষ্টমীতে বিশেষ প্রার্থনার আয়োজন রাখা হয়েছে।”

এবার বরিশাল মহানগরীতে ৪৭টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে ৪০টি সার্বজনীন ও ৭টি পারিবারিক। জেলায় সদর উপজেলায় ২২টি, আগৈলঝড়ায় ১৬১টি, উজিরপুরে ১২০টি, গৌরনদীতে ৮৪টি, বাকেরগঞ্জে ৭৪টি, বানারীপাড়ায় ৫৯টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, বাবুগঞ্জে ২৪টি, মুলাদীতে ১২টি ও হিজলায় ১৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে জেলায় মোট ৬৪০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে বলেন, “গতবারের তুলনায় এবারের আয়োজন আরও জমকালো। পুলিশের সহযোগিতার পাশাপাশি আমাদের পক্ষ থেকেও পাঁচটি পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে।”

পূজা নির্বিঘ্নে উদযাপন নিয়ে কোনো শঙ্কা না থাকলেও, গ্রামীণ মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি। তিনি বলেন, “আমরা চাই এবারের দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক। মন্দির আমরা পাহারা দেব, তবে প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন।”

উৎসবকে ঘিরে ইতোমধ্যেই প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, টহলে নামানো হয়েছে গোয়েন্দা পুলিশের সাতটি বিশেষ টিম। ২৮ সেপ্টেম্বর থেকে প্রতিটি মণ্ডপে মোতায়েন থাকবে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবক নিয়োগ করবে মণ্ডপ কমিটিগুলোও। পূজা ও বিসর্জন ঘিরে শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।”

উল্লেখ আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo