ঢাকা 9:53 am, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে কয়েক দিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:26:54 am, Tuesday, 28 April 2026
  • / 285 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এই আবহাওয়ার সৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পরবর্তী দিনগুলোতেও (২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত) বরিশাল বিভাগের অনেক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে, এবং কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তবে এই সময়জুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যদিও ২৯ এপ্রিলের দিকে সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, টানা কয়েক দিনের বৃষ্টিপাতের পর বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

সতর্কতা

বিশেষজ্ঞরা দমকা হাওয়া ও বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নদীপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে কয়েক দিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রকাশের সময়: 03:26:54 am, Tuesday, 28 April 2026