৩ জুলাই, ২০২৬ রাত ৩:০৭
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে কনভেনশন সেন্টারে ব্যবসায় মন্দা, ঈদ পর ঘুরে দাঁড়ানোর আশা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১৯ Time View

বরিশাল প্রতিনিধি: বিভাগীয় শহর বরিশালে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৪টি কনভেনশন সেন্টার থাকলেও পুরো রমজানজুড়ে ছিল চরম মন্দা। ঈদ পরবর্তী কয়েকটি বিয়ের অনুষ্ঠান ঘিরে এখন ব্যবসা টিকিয়ে রাখার আশায় রয়েছেন সংশ্লিষ্টরা।

কনভেনশন সেন্টার মালিকরা জানান, অনুষ্ঠান থাকুক বা না থাকুক সারা বছর ৮ থেকে ১৫ জন স্টাফের বেতন, বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ বাবদ লাখ লাখ টাকা ব্যয় করতে হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিগত দুই বছরের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব, ফলে লোকসান আরও বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই বছরে সাধারণ মানুষ বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থেকেছেন। অধিকাংশ বিয়ে ও সামাজিক অনুষ্ঠান সীমিত পরিসরে নিজ নিজ এলাকায় সম্পন্ন হওয়ায় কনভেনশন সেন্টারগুলোতে বুকিং কমে যায়।

নগরীর স্ব-রোড এলাকার একটি কনভেনশন সেন্টারের পরিচালক আবু বকর সিদ্দিকী সুজিন জানান, আগে অনুষ্ঠানের চাপ এত বেশি ছিল যে অনেক বুকিং ফিরিয়ে দিতে হতো। অথচ এখন স্টাফদের বসিয়ে রেখেই বেতন দিতে হচ্ছে। তবে ঈদের পর কয়েকটি প্রোগ্রাম থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম।

তিনি বলেন, একটি কনভেনশন সেন্টার পরিচালনায় নিয়মিত বুকিং অপরিহার্য। দেশের পরিস্থিতি উন্নত হওয়ায় ভবিষ্যতে মানুষ আবার বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করবে—এমনটাই আশা করছেন তারা।

নগরীর আমতলা মোড় এলাকার একটি কনভেনশন হলের ম্যানেজার রুহুল আমিন বলেন, রমজানে তেমন কোনো বুকিং ছিল না। ঈদের পর দুই-তিন দিনের বুকিং রয়েছে, যা ধীরে ধীরে বাড়বে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে, বরিশাল ক্লাবের ‘অমৃত লাল দে’ মিলনায়তনে ঈদের পর ২২ থেকে ২৭ মার্চ পর্যন্ত কয়েকটি বিয়ের বুকিং রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও আগের তুলনায় বুকিং কিছুটা কম, তবুও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী।

নগরীর ইউরো কনভেনশন হলের চেয়ারম্যান এসএম জাকির হোসেন জানান, গত দুই বছরে প্রায় কোনো বুকিং না থাকায় বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির পরিবর্তনের ফলে সামনে নিয়মিত বুকিং বাড়বে বলে আশা করছেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, ঈদের পর থেকে বিয়ের মৌসুম শুরু হওয়ায় ধীরে ধীরে এই খাত আবার সচল হয়ে উঠবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo