১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৭
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১ বরিশালে মব নিয়ন্ত্রণে সতর্কতা, মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ বরিশালে অবৈধ দখলমুক্তে সিটি করপোরেশনের অভিযান শুরু বরিশাল-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত বরিশালে ৪২ হাজার শিশুকে হামের বিশেষ টিকা প্রদান শুরু জীবনানন্দ মেলায় সংস্কৃতি ও ইতিহাস চর্চার আহ্বান জানালেন সরোয়ার আনন্দঘন পরিবেশে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ বকেয়া ভাতা পরিশোধের দাবিতে বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ অবহেলায় ধুঁকছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র, সংকুচিত সম্প্রচার সীমা অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে আলোচনায় ডা. ভাস্কর সাহা, দেশত্যাগের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা বরিশালে জ্বালানি সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, চাপে ব্যবসায়ী ও ভোক্তা বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে ট্রাক
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে অবৈধ দখলমুক্তে সিটি করপোরেশনের অভিযান শুরু

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

নিজেস্ব প্রতিবেদক: বরিশাল মহানগরীতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা এবং বিশৃঙ্খল নগর ব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে থাকা নগরীকে শৃঙ্খলার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই দৃশ্যমান নগর উন্নয়নের লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছেন নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, উচ্ছেদের আগে ৭ দিনের সময় দিয়ে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়, যাতে ব্যবসায়ীরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেন এবং কারও মালামালের ক্ষতি না হয়। ইতোমধ্যে কিছু দখলদার নিজ উদ্যোগে সরে গেলেও অনেকেই এখনো অবস্থান করছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দখলমুক্ত করা হবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য—এই নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ দখল চলতে থাকলে অভিযানও অব্যাহত থাকবে।
প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “কিছু মানুষের অবৈধ সুবিধার জন্য পুরো নগরবাসীকে ভোগান্তিতে পড়তে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি দখলদারদের পক্ষে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও নগরবাসীর স্বার্থই আমাদের প্রধান বিবেচনা।”
এর আগে ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নগরজুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি নগর প্রশাসক বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নগর ভবনে সাধারণ মানুষের মতামত গ্রহণ করেন।
এসব আলোচনায় নাগরিক সেবা উন্নয়ন, যানজট নিরসন, খেলার মাঠ ও পার্ক রক্ষণাবেক্ষণসহ নানা দাবি উঠে আসে। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo