বরিশাল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই বরিশাল মহানগরীতে ডমিনেশন পেট্রলিং পরিচালনা করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৭টা থেকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে এই ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত হয়।
পেট্রলিং কার্যক্রমে পুলিশ, সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করতেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।