৩ জুলাই, ২০২৬ রাত ২:০৯
শিরোনাম :
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী বরিশালে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১, আহত ২ বরিশালে বেসরকারি স্বাস্থ্যসেবায় চরম অনিয়ম, ঝুঁকিতে রোগীর জীবন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৮০ Time View

বরিশাল প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, “আজ আমরা এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না। হামলা, মামলা আর হুলিয়া জারির ভয় দেখিয়ে এনসিপিকে থামানো যাবে না। এসব উপেক্ষা করেই আমাদের জন্ম।”

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ-এ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে, তবে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেওয়া হবে না। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “আমরা এবারের নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয়ী হয়ে জাতীয় সংসদে পৌঁছেছি। তবে আমাদের প্রত্যাশা ছিল আরও বেশি। আমাদের বিরুদ্ধে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ফলাফলে কারচুপি করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম-কে হারিয়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। কিন্তু সরকার গঠনের পর জনগণের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি সতর্ক করে বলেন, “১২ তারিখের অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠন না করা হয় এবং সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমাদের আবার রাস্তায় নামতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অনুরোধ করবো, ভারতের সঙ্গে যদি কোনো চুক্তি করে থাকেন, তা বাতিল করুন। ক্ষমতায় থাকতে হলে বাংলাদেশের মানুষের সঙ্গেই থাকতে হবে।”
তিনি আরও বলেন, “যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়া-কে হত্যা বা আঘাত করেছিল, তাদের সঙ্গে কোনো ধরনের আঁতাত করা উচিত নয়। তা হলে বিএনপির নেতাকর্মীরাই বিদ্রোহের পতাকা তুলবে।”

আদালতে হাজির হতে সমন জারির প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যে ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তার আবার কিসের মানহানি।”

ইফতার মাহফিলে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এনসিপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo