২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪০
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বেরিয়ে আসছে থলের বিড়াল: বদলি ঠেকাতে নাটকীয় আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ Time View
বরিশালে বদলি ঠেকানোর নাটকে শেষ রক্ষা হয়নি সেই তিন শিক্ষকের
বরিশালে বদলি ঠেকানোর নাটকে শেষ রক্ষা হয়নি সেই তিন শিক্ষকের

বদলি ঠেকাতে বরিশালে সরকারি স্কুলের তিন শিক্ষকের গ্রেফতার নাটক-সিনেমাকেও হার মানিয়েছে। থানা পুলিশকে ম্যানেজ করে জেল হাজতে না গিয়ে স্বেচ্ছায় নিজেদের নামে মামলা দেখিয়ে আছেন বহাল তবিয়তে। এই জালিয়াতিতে সহয়তা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার কতিপয় পুলিশ সদস্য ও দুই স্কুলের প্রধান শিক্ষক। কাগজে-কলমে তিন শিক্ষককে ৮১ ধারায় গ্রেফতার ও একদিন পরে আদালত থেকে জামিন দেখানো হলেও বাস্তবে এদের কেউ গ্রেফতার হয়নি। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তিন শিক্ষক এমন নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন।

অভিযুক্ত শিক্ষকরা হলেন-বরিশাল জিলা স্কুলের সিনিয়র শিক্ষক শাহাদাৎ হোসেন, রূপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকতারুজ্জামান ও একই স্কুলের সহকারী শিক্ষক মো. এ রাজ্জাক।

জানা যায়, ১০ ডিসেম্বর অভিযুক্ত ওই তিন শিক্ষকের বদলি হয় ভিন্ন ভিন্ন তিন জেলায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন থেকে জানা যায়, শিক্ষক শাহাদাৎ হোসেনকে বদলি করা হয় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ওছখালী খান সাহেব ছৈয়াদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে। আকতারুজ্জামানকে বদলি করা হয় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সতেন্দ্র নাথ বন্দোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। একই স্কুলের আরেক শিক্ষক মো. এ রাজ্জাককে বদলি করা হয় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ১৩ ডিসেম্বর তারা গ্রেফতারের নাটক সাজান এভাবে-ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নগরীর টাউন হলের সামনে তিন শিক্ষক উচ্চৈঃস্বরে কথা বলছিলেন সে কারণে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারের একদিন পর ১৪ ডিসেম্বর আদালত থেকে জামিনে মুক্তি পান তারা। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম। অথচ গ্রেফতার হওয়া ওই তিন শিক্ষকের এজাহারে তার স্বাক্ষর রয়েছে। শুধু উচ্চৈঃস্বরে কথা বলার জন্য তিনজন শিক্ষককে গ্রেফতার এবং ৮১ ধারায় আদালতে সোপর্দ এটা আসলেই রহস্যজনক।

একই দিনে কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামি মিঠুন দেবনাথ, জাফর হাওলাদার ও সুমন দাসের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানার গারদে ছিলেন না এই তিন শিক্ষক। তাহলে প্রশ্ন রয়ে যায়, রাতে এই আসামিরা কোথায় ছিলেন? সিসিটিভি সূত্র অনুযায়ী ঘটনাস্থল টাউন হল, এরপর কোতোয়ালি মডেল থানা ও আদালত চত্বরে এই আসামিদের দেখা মেলেনি। ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এই তিন শিক্ষক তাদের বদলি ঠেকাতে গ্রেফতার নাটক সাজিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে থানার এক পুলিশ সদস্য জানান, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই গ্রেফতার নাটক সাজিয়েছে একজন অ্যাডভোকেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেকেন্ড অফিসার। উক্ত ঘটনার তদন্ত করলেই বেরিয়ে আসবে আসল সত্যতা।

আশ্চর্যজনক বিষয় হলো তিন শিক্ষক গ্রেফতারের বিষয়ে দুই স্কুলের প্রধান শিক্ষক না জানলেও ১৪ ডিসেম্বর দুপুরে বদলি ঠেকাতে শিক্ষা অধিদপ্তরে সুপারিশপত্র পাঠান দুই প্রধান শিক্ষক। একাধিক সূত্র থেকে জানা যায়, জিলা স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও রূপাতলি স্কুলের প্রধান শিক্ষক মর্জিনা বেগম এই গ্রেফতার নাটকের সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক শাহাদাৎ হোসেন মোবাইল ফোনে প্রথমে গ্রেফতার হয়েছেন বলে দাবি করেন। পরে তাকে বলা হয়, সিসিটিভি ফুটেজে আপনাদের গ্রেফতারের কোনো তথ্য নেই কেন? এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বাকি দুই শিক্ষককে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তারা জবাব দেননি। পরে প্রতিষ্ঠানে গিয়েও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, এ ঘটনা আমার জানা নেই। তিনজন সরকারি স্কুলের শিক্ষক গ্রেফতার হলে তো পুলিশ ও মিডিয়ায় জানার কথা। বিষয়টির খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ভিডিও: বরিশালে বদলি ঠেকাতে নাটকীয় আটক

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo