• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এয়ারপোর্ট থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়ায় থানার সাঁড়াশি অভিযান, ১২ জন আটক বরিশাল নগরীতে ডিবির আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়া থানার কমিউনিটি পুলিশিং সভা, মাদক-জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান বরিশাল সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন সিকদার শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে, আহত ২৬ বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ডোপ টেস্টে কারাদণ্ড গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবসমাজ আবার গর্জে উঠবে: হেলাল - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ৪৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবসমাজ আবার গর্জে উঠবে: হেলাল | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবসমাজ আবার গর্জে উঠবে: হেলাল | Barisal Sangbad

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে অতীতের মতো এ দেশের যুবসমাজ আবারও গর্জে উঠবে।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর যুব বিভাগের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়।

তিনি বলেন, এই উপমহাদেশে ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও দেশের যুবসমাজের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ১৯৭১ সালে যুবসমাজ জীবন বাজি রেখে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পরও তাদের প্রত্যাশা পূরণ হয়নি। দাবি আদায়ের জন্য যুবকদের বারবার রাজপথে নামতে হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে এ দেশের যুবসমাজ গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে যায়। সেই বিপ্লব সফল করতে যুবসমাজ ভোট পাহারার দায়িত্বও গ্রহণ করেছে। দেশের নির্বাচন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র হলে যুবসমাজ আবারও প্রতিবাদের আগুনে ফেটে পড়বে।

ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন আর সফল হবে না: অধ্যক্ষ জহির উদ্দিন বাবর

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বাংলাদেশের মানুষ চেয়েছিল দেশটি সুখী ও সমৃদ্ধ হোক। কিন্তু বাস্তবে বারবার একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের চেষ্টা করা হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। এখন নতুন মোড়কে আবার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখা হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে এ দেশের জনগণ শরিফ ওসমান হাদীর মতো হুংকার দিয়ে রুখে দাঁড়াবে। তিনি শরিফ ওসমান হাদীর ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

বরিশাল মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন থানা ও পেশাজীবী শাখার নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ হয়।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

ফাহিম ফ্যাশন, বরিশাল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/