ঢাকা 9:12 pm, Tuesday, 22 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:07:36 am, Thursday, 22 January 2026
  • / 296 Time View

বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ন্যাশনাল ডেস্ক: বরিশাল-৫ (নগর ও সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন জানিয়ে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল মনোনয়ন প্রত্যাহার করেছেন।
অ্যাডভোকেট হেলাল জানান, “দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি বরিশাল-৫ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। সবাই যেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিয়ে বিজয়ী করেন।”
ফলস্বরূপ, বরিশাল-৫ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার এবং ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী ফয়জুল করিম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন।
রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইসলামী আন্দোলন জামায়াতের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিএনপির নেতারা মনে করেন, এতে ধানের শীষের ভোটে কোনো প্রভাব পড়বে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, “অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী কে, তা বড় বিষয় নয়। জনগণের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বরিশালের মানুষও পরিবর্তন চায়।”
নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার জানান, “মনোনয়ন প্রত্যাহার জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে আমরা বিশ্বাস করি, ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হবে।”
উল্লেখ্য, বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল করিমও একাধিকবার এই আসনে নির্বাচন করেছেন এবং সর্বশেষ সিটি নির্বাচনে হামলার শিকার হয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা এবং চরমোনাই পীরের ছোট ভাই।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা

প্রকাশের সময়: 02:07:36 am, Thursday, 22 January 2026