ঢাকা 11:56 am, Monday, 21 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 10:41:04 pm, Sunday, 28 December 2025
  • / 336 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা নৌ-রুটেসহ অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। এদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বরিশাল বিআইডব্লিউটিএ’র মো. আসাদুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে এসেছে। এ কারণে নৌ-পথে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাই নৌ-যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে নদীবন্দরে নোঙর করা লঞ্চে অবস্থানরত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সোলায়মান বলেন, রোববার বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশে চারটি এবং ঢাকা নদী বন্দর থেকে চারটি লঞ্চ বরিশাল ছেড়ে আসার কথা ছিল।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথে রাতের দৃষ্টিসীমা কমে যাচ্ছে। এ কারণে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তাই নৌ অধ্যাদেশ অনুযায়ী ঘন কুয়াশার প্রেক্ষিতে যাত্রীদের যানমাল এবং নৌযানের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে রোববার সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ঘন কুয়াশার কারণে রোববার সকাল থেকে বরিশালের কোথাও সূর্যের দেখা মেলেনি। সড়ক এবং হাটবাজারে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম ছিল। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজার্ভার মো. আনিসুর রহমান।

তিনি জানান, রোববার সকাল ৯টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক এবং বরিশাল-ঢাকা নৌরুটে রোববার রাত ১১টার পর থেকে সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত কোনো কোনো স্থানে দৃষ্টিসীমা ১০০ থেকে ৫০ মিটার পর্যন্ত কমে আসতে পারে।

বরিশাল জেলা ও বিভাগ: ইতিহাস, উপজেলা প্রশাসন এবং সর্বশেষ খবরের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশের সময়: 10:41:04 pm, Sunday, 28 December 2025