শিরোনাম:
সার্বশেষ
বরিশাল কাউনিয়ায় ইয়াবা ও গাঁজা সহ যুবক আটক
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 11:55:33 pm, Thursday, 21 August 2025
- / 504 Time View
বরিশালের কাউনিয়া থানাধীন সরদার সড়ক এলাকায় মাদকবিরোধী অভিযানে তপু সিকদার (২৩) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার ভাড়াকৃত ঘর থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত তপু সিকদার বরিশালের কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা দুলাল সিকদারের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) বিকেলে ৪টা ২০ মিনিটে সরদার সড়কের একটি টিনশেড ঘড়ে অভিযান চালানো হয়। এসময় তপু সিকদারের দেহ তল্লাশির করে একটি সিগারেটের প্যাকেটে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও খাটের তোষকের নিচ থেকে ১২টি কাগজে মোড়ানো গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান,আটককৃত তপু সিকদারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
ট্যাগ :



















