ঢাকা 2:07 pm, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:40:27 am, Monday, 8 September 2025
  • / 478 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুজন হলেন- পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার বৃদ্ধ আনিচ হাওলাদার (৭০) মৃত্যুবরণ করেন। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয়।

লাশ কবরে নামানো সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবল স্টিলের তৈরি খাটিয়া স্পর্শ হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন। তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশালে লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

প্রকাশের সময়: 02:40:27 am, Monday, 8 September 2025