ঢাকা 2:23 am, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে কৃষক দল নেতা হত্যার আসামি তুহিন গ্রেফতার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 08:26:32 am, Tuesday, 30 September 2025
  • / 463 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের বানারীপাড়ায় কৃষক দল নেতা আব্দুল লতিফ হাওলাদার হত্যা মামলার আসামি তুহিন হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

সোমবার সকালে বরিশাল র্যাব-৮ ভোলা থেকে তুহিন হাওলাদারকে গ্রেফতার করে। পরে তারা তুহিনকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরাফাতের কাছে হস্তান্তর করে।

র‌্যাব-৮ জানায়, কৃষক দল নেতা আব্দুল লতিফ হাওলাদার হত্যা মামলার আসামি গ্রেফতারে থানা থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়। সেই অনুযায়ী তারা সোমবার ভোরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ভোলা থেকে তুহিনকে গ্রেফতার করে।

রোববার উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষকদলের সম্পাদক আব্দুল লতিফের স্ত্রী মোসাম্মৎ পারভীন বেগম বাদী হয়ে তুহিন ও তার শ্বশুর দেলোয়ার ঘরামীসহ ৯ জনকে নামীয় ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

থানার ওসি শতদল মজুমদার যুগান্তরকে বলেন, কৃষক দল নেতা আব্দুল লতিফ হাওলাদার হত্যা মামলার আসামি তুহিন হাওলাদারকে র্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শনিবার বিকালে উপজেলার করফাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের পাশে চায়ের দোকানের সামনে রাজনৈতিক আলোচনার সময় স্থানীয় বিএনপি কর্মী দোলোয়ার হোসেন ঘরামীর নেতৃত্বে হামলায় সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ নিহত হন।

শনিবার বরিশাল শেবামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ করফাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়।

বিকালে সেখানে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ভার্চুয়ালি বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমদ সান্টু।

এছাড়া বক্তৃতা করেন- জেলা বিএনপি (দক্ষিণ) সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা। জানাজা শেষে আব্দুল লতিফের লাশ পারিবারিক কবস্থানে দাফন করা হয়। এ ঘটনায় বিএনপি দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশালে কৃষক দল নেতা হত্যার আসামি তুহিন গ্রেফতার

প্রকাশের সময়: 08:26:32 am, Tuesday, 30 September 2025