ঢাকা 9:59 pm, Sunday, 20 September 2026
শিরোনাম:
বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক এয়ারপোর্ট থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর ও লুট

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:55:13 pm, Thursday, 1 January 2026
  • / 237 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুর ও মালপত্র লুটের অভিযোগ উঠেছে পলাতক যুবলীগ নেতার ছেলের বিরুদ্ধে। এসময় ভাঙচুর করা হয় একই তলায় থাকা ‘গণশিল্পী সংস্থা’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসও।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে রাখাল বাবুর পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, তিন মাসের ভাড়া বকেয়া থাকার অজুহাতে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের ছেলে ছাত্রলীগ নেতা তামিমের নেতৃত্বে ভাঙচুর করা হয়েছে দুটি কার্যালয়। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক এসএম নজরুল ইসলাম নিলু। তবে এটি রাজনৈতিক কোনো বিষয় নয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি জাকির হোসেন বলেন, ৪০ বছর বেশি সময় ধরে দ্বিতল টিনশেড বাড়ির নিচতলায় ওয়ার্কার্স পার্টির পাশাপাশি ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, জাতীয় শ্রমিক ফেডারেশন এবং দ্বিতীয় তলায় গণশিল্পী সংস্থার কার্যক্রম চলে আসছে।

তিনি আরও বলেন, বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের কাছ থেকে অফিসটি ভাড়া নেয়। নিজামুল ইসলাম নিজাম নিজেই আমাদের কাছ থেকে মাস শেষে ভাড়া আদায় করতেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছে। তার মধ্যেও আমরা নিয়মিত ভাড়া দিয়ে আসছিলাম। তবে সবশেষ তিন মাসের ভাড়া বকেয়া ছিল। এজন্য কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বৃহস্পতিবার সকালে আমাদের অজান্তে দুটি কার্যালয়ে ভাঙচুর করেছে।

লিখিত অভিযোগে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম নিলু বলেন, ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়টি দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই কার্যালয়ের মালিক ও যুবলীগ নেতা নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার ভাড়া করা লোকজন অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়।

অফিসের চেয়ার, টেবিল ভাঙচুর করে এবং ১টি সিলিং ফ্যান ও ১টি স্ট্যান্ড ফ্যানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র এবং মালামাল নিয়ে যায় তারা। এতে দলীয় কার্যালয়ের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে লিখিত অভিযোগে।

এদিকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সময় ভাঙচুরের খবর পেয়ে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়। এতে উত্তেজনার সৃষ্টি হয়। তবে তাদের ঘটনাস্থলে পৌঁছাবার আগেই পালিয়ে যান অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তামিম।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। বাড়ি মালিক এবং ভাড়াটিয়া দ্বন্দ্ব। ভাড়াটিয়াদের কাছে তিন মাসের ভাড়া বকেয়া। এজন্য দুই মাস আগে ভাড়াটিয়াদের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছিল বাড়ি মালিক। কিন্তু সেটা না করায় আজ ভাঙচুর হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাশাপাশি দুপক্ষকে থানায় ডাকা হয়েছে। তারা এলে বিষয়টি সমাধান বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর ও লুট

প্রকাশের সময়: 11:55:13 pm, Thursday, 1 January 2026