ঢাকা 1:16 pm, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরগুনায় স্বামীকে গলাটিপে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:17:48 am, Tuesday, 16 December 2025
  • / 417 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরগুনার বামনা উপজেলায় স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে পুলিশ। এরআগে রোববার দুপুরে নিজবাড়িতে রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের প্রবাসী আ. জলিলকে হত্যা করা হয়। এ ঘটনায় স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে আটক করে পুলিশ। এরপর দুজনেই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালি গ্রামের প্রবাসি মো. আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন (৩০) গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে কাজ করতেন। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রোববার দুপুরে নিজ বসতঘরে তাকে অচেতন করে গলাটিপে হত্যা করে।বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ রোববার রাত ৭টার দিকে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে এ হত্যার দায় স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরগুনায় স্বামীকে গলাটিপে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক

প্রকাশের সময়: 12:17:48 am, Tuesday, 16 December 2025