ঢাকা 6:13 pm, Tuesday, 22 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, ঢাকাসহ কয়েক বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:00:53 am, Saturday, 1 November 2025
  • / 616 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উত্তর ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়তে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

এই পরিস্থিতিতে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায়; এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামীকাল শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার (৫ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমে যেতে পারে।
তবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, ঢাকাসহ কয়েক বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

প্রকাশের সময়: 04:00:53 am, Saturday, 1 November 2025