১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৭
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ Time View
ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা
ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা

পটুয়াখালী সদর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. দ্বীন ইসলাম শুভ নামে এক নেতা। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মো. দ্বীন ইসলাম শুভ মহিপুর থানার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল বা অর্থ কমিটির দায়িত্বেও ছিলেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শুভ উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন। তার যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া এবং সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলীয় পর্যায় থেকে তিনি এমন কিছু বার্তা পেয়েছেন, যা তার মতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আন্তরিকতার অভাব প্রকাশ করে।
তিনি আরও লেখেন, বিষয়টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থি হওয়ায় তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও ন্যায় ও সত্যের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. তোফাজ্জল সিপাহি বলেন, গত ৫ আগস্টের পর অনেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ নামের ওই ব্যক্তিও তখন যুক্ত হয়েছিলেন। প্রথমে তাকে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়, পরে ওয়ার্ড আমিরের দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব পালনে তার একাধিক ত্রুটি ছিল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে দলীয়ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo