• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
এয়ারপোর্ট থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়ায় থানার সাঁড়াশি অভিযান, ১২ জন আটক বরিশাল নগরীতে ডিবির আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়া থানার কমিউনিটি পুলিশিং সভা, মাদক-জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান বরিশাল সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন সিকদার শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে, আহত ২৬ বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ডোপ টেস্টে কারাদণ্ড গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

পটুয়াখালীতে নেতাকর্মীদের লাগাম টানতে জেলা বিএনপির সতর্কবার্তা - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ৪১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পটুয়াখালীতে নেতাকর্মীদের লাগাম টানতে জেলা বিএনপির সতর্কবার্তা | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

পটুয়াখালীতে নেতাকর্মীদের লাগাম টানতে জেলা বিএনপির সতর্কবার্তা | Barisal Sangbad

পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের লাগাম টানতে জেলা বিএনপি সতর্ক বার্তা জারি করেছে। নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ কিংবা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এই সতর্কবার্তায়। মঙ্গলবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা বিএনপির এই নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ও সচেতন মহল।

নির্দেশনার মূল বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের সৈনিক। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মীকে সালিশ বা পক্ষপাতমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

নেতাকর্মীদের প্রতি দলীয় কর্মসূচি ও সাংগঠনিক দায়িত্ব পালনে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের সঙ্গে সদাচরণ, ভদ্র ভাষা ব্যবহার এবং মানবিক আচরণের মাধ্যমেই বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে। জনগণই দলের শক্তি এবং আন্দোলনের মূলভিত্তি- তাই জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ও সহমর্মী আচরণ প্রদর্শন করতে হবে।

নির্দেশনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, কোনো নেতাকর্মী এই নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা বিএনপির এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে স্থানীয় একাধিক নেতাকর্মী বলেছেন, এই সিদ্ধান্ত বিএনপির জনসম্পৃক্ততা আরও বাড়াবে এবং নেতাকর্মীদের মধ্যে জবাবদিহিতার পরিবেশ তৈরি করবে। রাজনৈতিক অঙ্গনে শুদ্ধাচার প্রতিষ্ঠায় এটি সময়োপযোগী পদক্ষেপ।

এই নির্দেশনার মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপি দলীয় নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি একটি সুশৃঙ্খল রাজনৈতিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করতে চায়। সময়ই বলে দেবে, এই নির্দেশনা মাঠপর্যায়ে কতটা বাস্তবায়ন হয় এবং দলের ভাবমূর্তি রক্ষায় কতটা কার্যকর প্রভাব ফেলবে।

হঠাৎ নির্দেশনা জারীর ব্যাপারে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন যুগান্তরকে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের কল্যানের কথা চিন্তা করে নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা পরিপন্থি কেউ কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

ফাহিম ফ্যাশন, বরিশাল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/