ঢাকা 1:09 pm, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 06:56:00 pm, Saturday, 17 January 2026
  • / 675 Time View

তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ |
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ |

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার জিহাদ রানা

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সম্মানজনক স্বীকৃতি
‘ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন
বরিশালের কৃতি সন্তান ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক-এর
প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ইঞ্জিনিয়ার জিহাদ রানা।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদান এবং দক্ষ জনবল তৈরিতে
অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে
‘কর্পোরেট আইকোন সিইও’ ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর কাকরাইলস্থ আইডিবি অডিটোরিয়ামে
আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা অনুষ্ঠানে দেশের আইটি খাতের
বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নিজের বলার মত গল্প ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও ফ্রীল্যান্সিং মেন্টর
জনাব ইকবাল বাহার জাহিদ এবং জনপ্রিয় টেক টিউবার
সোহাগ ৩৬০-এর ফাউন্ডার সোহাগ মিয়া।

২০০৯ সালে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ওয়েব হোস্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান হিসেবে
‘ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু করেন জিহাদ রানা।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষিত তরুণদের নিয়ে একটি দক্ষ সাপোর্ট টিম গড়ে তুলে
আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে আসছেন।

বর্তমানে ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক-এর রয়েছে ৪ হাজারেরও বেশি গ্রাহক।
প্রতিষ্ঠানটি ডোমেইন, ওয়েব হোস্টিং, ওয়েবসাইট ডিজাইন ও
সফটওয়্যার ডেভেলপমেন্টসহ গুরুত্বপূর্ণ আইটি সেবা দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য—বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায়
বিশ্বস্ত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং
দেশের আইটি সেক্টরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার জিহাদ রানা বলেন,
“এই অর্জন শুধু আমার একার নয়,
বরং পুরো ইঞ্জিনিয়ার বিডি টিমের কঠোর পরিশ্রমের ফসল।
আমরা আগামীতে আরও উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে
তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো।”

স্থান: ঢাকা / বরিশাল

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

তথ্য প্রযুক্তি খাতে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন বরিশালের ইঞ্জিনিয়ার জিহাদ রানা

প্রকাশের সময়: 06:56:00 pm, Saturday, 17 January 2026