• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, মৃত ও প্রবাসীদের পদ দেওয়ার অভিযোগ বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল ‘রাজা ইলিশ’, বিক্রি হলো সাড়ে ৭ হাজার টাকায় বরিশালে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু বরিশালে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যু রোগীকে ঝালকাঠি থেকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই’—বরিশালে তথ্যমন্ত্রী নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালে এএসআই রিয়াজের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের তদন্ত দাবি স্থানীয়দের বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

নিজেস্ব প্রতিবেদক / ৪১৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ফের বরিশাল বিভাগজুড়ে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক বিশ্লেষণে দেখা গেছে-সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের বরিশাল ও বরগুনা জেলায় এবার শুরু থেকেই ডেঙ্গুর উচ্চ সংক্রমণের হার বিরাজ করছে। আগস্টে কিছুটা নিয়ন্ত্রণ হলেও সেপ্টেম্বরে আবার বৃদ্ধি পেয়েছে। সূত্রে আরও জানা গেছে, গত জুলাই ও আগস্টে ধারাবাহিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। যেকারণে ডেঙ্গুর প্রকোপ কম ছিল। সেপ্টেম্বরে বৃষ্টি কমলেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। তবে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য যাচাই করে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বরিশালে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল। এ সময় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি ছিল। তবে জুলাই ও আগস্ট মাসে তা কমে আসলেও ফের সেপ্টেম্বরে তা বাড়তে শুরু করেছে।

বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের (১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) বিভাগের ছয় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬২৪ জন রোগী। এরমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১২ হাজার ৭৩ জন। পাশাপাশি ৫২৩ জন রোগী এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। মারা যাওয়া ২৯ জনের মধ্যে বরগুনার হাসপাতালেই মারা গেছেন ১১ জন। বাকি ১৮ জনের ১৭ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন পটুয়াখালী হাসপাতালে মারা গেছেন।

সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ বছর বয়সের কিশোরী তাইয়েবা আক্তার মৃত্যুবরণ করেন। মৃত তাইয়েবা বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা আবু মুসার মেয়ে। একইদিন ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৯ জন। এর আগে গত ২১ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করা মহিমা আক্তার (২৬) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের বাসিন্দা। এছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের মো. হাসান (২৫) ও একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সূত্রমতে, ওইদিন (২১ সেপ্টেম্বর) বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বিভাগের অন্য জেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বরিশাল ও বরগুনায় সংক্রমণ আবার ভয়াবহ রূপ নিয়েছে। থেমে থেমে অল্প বৃষ্টি হওয়ায় বিভিন্ন ছোট পাত্রে, নিচু জায়গায় কিংবা বাড়ির আশপাশে পানি জমে থাকায় তা এডিস মশার লার্ভার জন্য উপযুক্ত পরিবেশ। যেকারণে ডেঙ্গু আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন-রোগীদের প্রয়োজনীয় চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা হাসপাতালগুলোতে নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডেঙ্গুবাহিত মশার বিস্তার নিয়ন্ত্রণে আনতে ব্যক্তিগত উদ্যোগ ও সচেতনতার বিকল্প নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ৩৬৩ জন। মৃতের সংখ্যা ছিল শুন্যের কোঠায়। এরপর ৩০ এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিলো ৭০৫ জনে। ওই মাসে তিনজনের মৃত্যু হয়। মে মাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৬৮৭ জনে। তবে মে মাসে আক্রান্ত বাড়লেও কোনো রোগীর মৃত্যু হয়নি। জুন মাসে এই সংখ্যা দাঁড়ায় ৪ হাজার ৭৩১ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১২ জনে। জুলাই মাসে ৮ হাজার ৮২ জন রোগী আক্রান্ত হন। আর মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৭ জনে।

এছাড়া আগস্ট মাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩২৭ জন। আর মৃত্যুর সংখ্যা গিয়ে পৌঁছে ১৯ জনে। সর্বশেষ হিসেব অনুযায়ী গত পহেলা সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬২৪ জনে আর সর্বমোট মৃতের সংখ্যা পৌঁছে ২৯ জনের কোঠায়। অর্থাৎ চলতি মাসের ২২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগে দশজন মৃত্যুবরণ করেছেন।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/