ঢাকা 4:03 pm, Monday, 21 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

কুয়াকাটায় নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার,

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:07:10 am, Wednesday, 7 January 2026
  • / 413 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

পটুয়াখালীর কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোটেল লাবিবা সংলগ্ন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে (২১) হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত আরিফা বরিশালের গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার আঃ খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত (২১) একই এলাকার বাসিন্দা প্রয়াত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে। মাত্র চার মাসে আগে রিফাত-আরিফার বিয়ে হয় বলে জানা গেছে। বিয়ের আগে দুজনের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক।স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটার ভাড়া বাসায় ওঠেন এই নবদম্পতি। পরিবারের সঙ্গে তাদের ভালো যোগাযোগও ছিলো না। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। মাঝেমধ্যেই রিফাত-আরিফার মধ্যে ঝগড়া বিবাদ হতো।

স্থানীয় বাসিন্দা আক্কাস জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে লোকজন এগিয়ে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহের পাশে বসে কান্না করছিলেন রিফাত। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ খবর দেওয়া হয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে হেফাজতে নেয়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখি। বিষয়টি তদন্তের জন্য পটুয়াখালী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে আসছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

কুয়াকাটায় নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার,

প্রকাশের সময়: 12:07:10 am, Wednesday, 7 January 2026