ঢাকা 1:07 am, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

কমতে পারে তাপমাত্রা, দুদিন শৈত্যপ্রবাহের আভাস

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:09:09 pm, Wednesday, 14 January 2026
  • / 362 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় রাজধানীসহ সারা দেশে জবুথবু অবস্থা বিরাজ করছে। এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা বাড়ায় বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

কমতে পারে তাপমাত্রা, দুদিন শৈত্যপ্রবাহের আভাস

প্রকাশের সময়: 03:09:09 pm, Wednesday, 14 January 2026