ঢাকা 1:13 am, Wednesday, 23 September 2026
শিরোনাম:
বরিশালের কেডিসি ও বেলস পার্কে পুলিশের মাদকবিরোধী অভিযান বরিশালে গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন বিএমপির কমিউনিটি পুলিশ কাবাডিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন কোতোয়ালি, নারী দলে কাউনিয়া চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ওসমান হাদির মৃত‍্যু: উত্তাল বরিশাল

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:41:14 am, Friday, 19 December 2025
  • / 314 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভে ফেঁটে পড়েছে গোটা বরিশাল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর ফলে কিছু সময় বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। সেখানে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তারা বরিশাল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি রোডে অবস্থান ও আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। এতে মহাসড়কে প্রায় আধাঘণ্টা সময় ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জনদুর্ভোগের কথা ভেবে অবরোধ তুলে নিয়ে রাস্তার পাশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

অপরদিকে একই ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান   দেন।

দুটি বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ এবং ছাত্র শিবিরের শিক্ষার্থীরা। তাঁরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

ওসমান হাদির মৃত‍্যু: উত্তাল বরিশাল

প্রকাশের সময়: 02:41:14 am, Friday, 19 December 2025