• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ডোপ টেস্টে কারাদণ্ড গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির ১০ বছর আত্মগোপনেও রক্ষা হলো না, বরিশালের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল ভাটিখানায় ফের মাদকের ছায়া, অভিযানের পরও কারা চালাচ্ছে আড়ালের কারবার?

নিজেস্ব প্রতিবেদক / ৫৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বরিশাল ভাটিখানায় ফের মাদকের ছায়া, অভিযানের পরও কারা চালাচ্ছে আড়ালের কারবার?
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল ভাটিখানায় ফের মাদকের ছায়া, অভিযানের পরও কারা চালাচ্ছে আড়ালের কারবার? | Barisal Sangbad

সুমন,স্পেশাল ক্রাইম রিপোর্টার- অভিযান হয়, আটক হয়, মামলা হয়—কিন্তু কিছুদিন পরই আবারও সক্রিয় হয়ে ওঠে মাদক কারবার। বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় এমনই এক চক্রের তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রকাশ্য কেনাবেচার ধরন বদলে এখন আরও গোপন কৌশলে চলছে মাদকের কারবার। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সত্ত্বেও মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।

স্থানীয়দের প্রশ্ন—অভিযানে যদি বারবার খুচরা পর্যায়ের লোকজন ধরা পড়ে, তাহলে মাদকের মূল সরবরাহকারী ও অর্থের জোগানদাতারা কোথায়? কারা তাদের পেছন থেকে সহযোগিতা করছে? আর অভিযান শেষ হওয়ার পরই কীভাবে আবার একই এলাকায় মাদকের তৎপরতা শুরু হচ্ছে?

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভাটিখানা এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু হলে কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরে আবারও তৎপর হয়ে ওঠে সংশ্লিষ্টরা। তাদের দাবি, শুধু খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই চক্রের মূল শিকড় উপড়ে ফেলা সম্ভব নয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা শাওন ওরফে ‘চায়না শাওন’-এর বিরুদ্ধে মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, মাদক-সংক্রান্ত মামলাতেও তার নাম রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শাওন ঐএলাকায় মাদক কারবার পরিচালনা করছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে স্থানীয়রা বলছেন, মাদক কারবারের সঙ্গে কিশোরদের একটি অংশও জড়িয়ে পড়ছে। তাদের অভিযোগ, কিশোরদের ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, ‘চায়না শাওন’ নিজেকে কাউনিয়া থানার সোর্স হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে—এমন দাবি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন কেউ কেউ।

এখন স্থানীয়দের মূল প্রশ্ন, ভাটিখানায় মাদকের কারবার যদি সত্যিই ফের সক্রিয় হয়ে থাকে, তাহলে এর নেপথ্যে কারা? শুধু খুচরা বিক্রেতাদের আটক করেই কি অভিযান শেষ হবে, নাকি মাদকের উৎস, সরবরাহব্যবস্থা, অর্থের লেনদেন এবং মূল কারবারিদেরও শনাক্ত করা হবে?

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়দের দাবি, ভাটিখানায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা হোক। একই সঙ্গে মাদক কারবারের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততা থাকলে তদন্তের মাধ্যমে তা শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

…আসছে ২য় পর্ব চোখ রাখুন বরিশাল সংবাদে

আরো পড়ুন:

বরিশালমাদকের নতুন ‘হটস্পট’ হিসেবে আলোচনায় ভাটিখানা!


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

ফাহিম ফ্যাশন, বরিশাল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/